৮। (১) বোর্ডকে সহায়তা করিবার জন্যে নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে একটি সিলেকশন কমিটি গঠিত হইবে, যথা :- (ক) সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) সংশ্লিষ্ট যুগ্ম-সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়; (গ) মহাপরিচালক, সমাজ সেবা অধিদপ্তর অথবা তদকর্তৃক মনোনীত ১(এক) জন প্রতিনিধি; (ঘ) মহাপরিচালক, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর অথবা তদকর্তৃক মনোনীত ১(এক) জন প্রতিনিধি; (ঙ) মহাপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর অথবা তদকর্তৃক মনোনীত ১(এক) জন প্রতিনিধি; (চ) মহাপরিচালক, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড অথবা তদকর্তৃক মনোনীত ১(এক) জন প্রতিনিধি; (ছ) সংশ্লিষ্ট উপ-সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যিনি উহার…