৭। (১) বোর্ড, এই ধারার অন্যান্য বিধানাবলি সাপেক্ষে, উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে। (২) প্রতি ৪ (চার) মাসে বোর্ডের অন্যূন একটি সভা করিতে হইবে এবং সভার তারিখ, সময় ও স্থান চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত হইবে। (৩) চেয়ারম্যান বোর্ডের সভায় সভাপতিত্ব করিবেন এবং তাহার অনুপস্থিতিতে ভাইস চেয়ারম্যান, যদি থাকে, সভাপতিত্ব করিবেন: তবে শর্ত থাকে যে, ভাইস চেয়ারম্যান, না থাকিলে বা ভাইস চেয়ারম্যানের অনুপস্থিতিতে এতদুদ্দেশ্যে চেয়ারম্যান কর্তৃক মনোনীত কোন সদস্য সভায় সভাপতিত্ব করিবেন। (৪) বোর্ডের সভায় কোরামের জন্য অন্যূন এক-তৃতীয়াংশ সদস্যের উপস্থিতির প্রয়োজন হইবে। (৫) বোর্ডের সভায় প্রত্যেক সদস্যের…