৬। (১) বোর্ডের দায়িত্ব ও কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা :- (ক) এই আইনের অধীন অনুদান বা পুরস্কার প্রদানের নিমিত্ত নীতিমালা প্রণয়ন; (খ) সিলেকশন কমিটির সুপারিশক্রমে - (অ) বিভিন্ন যুবসংগঠনকে প্রকল্পভিত্তিক অনুদান প্রদান; এবং (আ) সামাজিক ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য যুবদেরকে পুরস্কার প্রদান; (গ) তহবিলের অর্থ হইতে ব্যয় অনুমোদন; এবং (ঘ) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, যুবদের বা যুব সংগঠনের কল্যাণে প্রয়োজনীয় অনুরূপ অন্য যে কোন কার্য করা। (২) বোর্ড কর্তৃক গৃহীত সকল সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সচিব দায়ী থাকিবেন।