৫। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে যুব কল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ড নামে একটি বোর্ড থাকিবে, যাহা নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা :- (ক) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; তবে মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী সকলেই বিদ্যমান থাকিলে মন্ত্রী চেয়ারম্যান, এবং প্রযোজ্য ক্ষেত্রে, অন্য দুইজন বা একজন ভাইস-চেয়ারম্যানও হইবেন; (খ) সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, পদাধিকারবলে, যিনি উহার সচিবও হইবেন; (গ) সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, পদাধিকারবলে; (ঘ) সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়, পদাধিকারবলে; (ঙ) সচিব, মহিলা ও শিশু…