৩। (১) Youth Welfare Fund Ordinance, 1985 (Ordinance No.XL of 1985) এর অধীন প্রতিষ্ঠিত যুবকল্যাণ তহবিল এমনভাবে বহাল থাকিবে যেন উহা এই আইনের অধীন প্রতিষ্ঠিত হইয়াছে এবং উহাতে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা :- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান বা ঋণ; (খ) সরকারের পূর্বানুমোদনক্রমে, কোন বিদেশি সরকার, সংস্থা বা ব্যক্তি হইতে প্রাপ্ত অনুদান; (গ) সরকারের পূর্বানুমোদনক্রমে অন্য যে কোন বৈধ উৎস হইতে প্রাপ্ত অর্থ; এবং (ঘ) তহবিলের অর্থ বিনিয়োগের মাধ্যমে প্রাপ্ত অর্থ। (২) তহবিলের অর্থ যুবকল্যাণ তহবিল এর নামে কোন তফসিলি ব্যাংকে জমা রাখিতে হইবে। (৩) বোর্ড কর্তৃক অনুমোদিত অন্যূন ২ (দু্ই) জন কর্মকর্তার স্বাক্ষরে…