২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোন কিছু না থাকিলে, এই আইনে- (১) ‘‘চেয়ারম্যান’’ অর্থ বোর্ডের চেয়ারম্যান; (২) ‘‘তহবিল’’ অর্থ ধারা ৩-এর অধীন গঠিত যুবকল্যাণ তহবিল; (৩) ‘‘বিধি’’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (৪) ‘‘বোর্ড’’ অর্থ ধারা ৫-এর অধীন গঠিত যুব কল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ড; (৫) ‘‘যুব’’ অর্থ জাতীয় যুবনীতি অনুযায়ী, তবে জাতীয় যুবনীতির অবর্তমানে সরকার কর্তৃক যুব হিসাবে নির্ধারিত বয়সসীমার নারী-পুরুষ নির্বিশেষে বাংলাদেশের যে কোন নাগরিক; (৬) ‘‘যুব সংগঠন’’ অর্থ কোন আইনের অধীন নিবন্ধিত যুব কার্যক্রম পরিচালনা করিবার উদ্দেশ্যে যুবদের দ্বারা প্রতিষ্ঠিত অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন; (৭) ‘‘সদস্য’’ অর্থ…