৯। (১) নিবন্ধন কর্তৃপক্ষ, লিখিত আদেশ দ্বারা, নিম্নবর্ণিত ক্ষেত্রে যুব সংগঠনের নির্বাহী পরিষদ বাতিল করিতে পারিবে, যথা:- (ক) নিবন্ধন সনদ বা, ক্ষেত্রমত, স্বীকৃতিপত্রের শর্ত ভঙ্গ করা হইয়াছে বলিয়া প্রমাণিত হইলে; অথবা (খ) যুব সংগঠনের জন্য আর্থিকভাবে ক্ষতিকর কোনো কার্য বা আর্থিক অনিয়ম প্রমাণিত হইলে; (২) উপ-ধারা (১) এর বিধান অনুসারে নির্বাহী পরিষদ বাতিল করা হইলে, নিবন্ধন কর্তৃপক্ষ বাতিলকরণ আদেশ জারির ৩০ (ত্রিশ) কর্মদিবসের মধ্যে যুব সংগঠনের অন্যান্য সদস্যদের মধ্য হইতে অনধিক ৫(পাঁচ) সদস্যবিশিষ্ট একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করিবে এবং কমিটি গঠনতন্ত্রে উল্লিখিত নির্বাহী পরিষদের দায়িত্ব পালন করিবে।…