৮। মিথ্যা তথ্যের উপর ভিত্তি করিয়া অথবা তথ্য গোপন করিয়া কোনো যুব সংগঠন নিবন্ধিত হইয়াছে বলিয়া নিবন্ধন কর্তৃপক্ষের নিকট প্রতীয়মান হইলে নিবন্ধন কর্তৃপক্ষ, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ প্রদান করিয়া, উহার নিবন্ধন বাতিল করিতে পারিবে।