৬। (১) যুব সংগঠন হিসাবে নিবন্ধিত হইতে হইলে সংগঠনের নিম্নবর্ণিত শর্তাবলি পূরণ করিতে হইবে, যথা : (ক) সদস্যগণকে যুব হইতে হইবে; (খ) যুব কার্যক্রমের সহিত সংশ্লিষ্টতা থাকিতে হইবে; (গ) নামের সাথে ‘যুব’ শব্দ সংযুক্ত থাকিতে হইবে; (ঘ) বিধি দ্বারা নির্ধারিত একটি গঠনতন্ত্র এবং উক্ত গঠনতন্ত্র অনুযায়ী গঠিত একটি নির্বাহী পরিষদ থাকিতে হইবে এবং, প্রয়োজনে, উহার একটি উপদেষ্টা পরিষদও থাকিতে পারিবে। (২) যুব সংগঠনের সদস্য সংখ্যা অন্যূন ২০ (বিশ) জন হইতে হইবে এবং নির্বাহী পরিষদের নির্বাচিত বা মনোনীত সদস্য সংখ্যা অন্যূন ৭(সাত) এবং অনধিক ১১(এগার) জন হইবে।