৫। (১) নিবন্ধন সনদ, বা ক্ষেত্রমত, স্বীকৃতিপত্র ব্যতিরেকে কোনো যুব সংগঠনের কার্যক্রম পরিচালনা করা যাইবে না : তবে শর্ত থাকে যে, কোনো যুব সংগঠনের নিবন্ধনের আবেদন নামঞ্জুর হইলে উক্ত আবেদন নামঞ্জুর হওয়ার তারিখ হইতে ৯০ (নব্বই) কর্মদিবস বা, ক্ষেত্রমত, ধারা ৪ এর উপ-ধারা (৩) এর অধীন কোনো আপিল দায়ের করা হইলে উহা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সংগঠন উহার কার্যক্রম পরিচালনা করিতে পারিবে। (২) Bangladesh Bank Order, 1972 (P.O. 127 of 1972) এর Article 2(j) তে সংজ্ঞায়িত যে কোন Scheduled Bank এ যুবসংগঠনের নামে, গঠনতন্ত্র অনুযায়ী পরিচালনার জন্য, একটি একাউন্ট থাকিতে হইবে যাহাতে উহার সমুদয় অর্থ জমা হইবে।