৪। (১) যুব সংগঠন নিবন্ধনের উদ্দেশ্যে বিধি দ্বারা নির্ধারিত ফরম, পদ্ধতি ও ফি প্রদান সাপেক্ষে নিবন্ধন কর্তৃপক্ষের নিকট আবেদন করিতে হইবে। (২) উপ-ধারা (১) এর অধীন আবেদন প্রাপ্তির পর নিবন্ধন কর্তৃপক্ষ সন্তুষ্ট হইলে, আবেদন প্রাপ্তির ৬০ (ষাট) কার্যদিবসের মধ্যে উহা মঞ্জুর করতঃ বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি ও ফরমে নিবন্ধন সনদ প্রদান করিবে অথবা নামঞ্জুরের কারণ উল্লেখপূর্বক উক্ত সিদ্ধান্ত অবিলম্বে আবেদনকারীকে লিখিতভাবে অবহিত করিবে: তবে শর্ত থাকে যে, বর্ণিত সময়সীমার মধ্যে নিবন্ধন সনদ প্রদান অথবা আবেদনকারীকে সিদ্ধান্ত অবহিত করা না হইলে, সংশ্লিষ্ট যুব সংগঠন নিবন্ধিত হইয়াছে বলিয়া গণ্য হইবে। (৩) উপ-ধারা (২)…