২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোনো কিছু না থাকিলে, এই আইনে― (১) “জাতীয় যুব কাউন্সিল” অর্থ ধারা ১৩ এর অধীন গঠিত জাতীয় যুব কাউন্সিল; (২) “নিবন্ধন কর্তৃপক্ষ” অর্থ যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক কিংবা তদকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা; (৩) “নিবন্ধন সনদ” অর্থ নিবন্ধন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ; (৪) “নির্বাহী পরিষদ” অর্থ যুব সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী গঠিত নির্বাহী পরিষদ; (৫) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (৬) “যুব” অর্থ জাতীয় যুবনীতি অনুযায়ী যুব হিসাবে নির্ধারিত বয়সসীমার বাংলাদেশের যে কোনো নাগরিক; (৭) “যুব কার্যক্রম” অর্থ যুব সংগঠন কর্তৃক পরিচালিত নিম্ন-বর্ণিত কার্যক্রম, যথা :- (ক)…