১৫। যুব সংগঠনের কোন সদস্য- (ক) নিবন্ধন কর্তৃপক্ষের নিকট পেশকৃত কোন প্রতিবেদনে অথবা সর্বসাধারণের অবগতির জন্য প্রকাশিত তথ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বা জ্ঞাতসারে মিথ্যা বা প্রতারণার আশ্রয় গ্রহণ করিয়া থাকিলে; (খ) ব্যক্তি বা রাজনৈতিক দলীয় স্বার্থে যুব সংগঠন অথবা উহার অর্থ বা অন্য কোন সম্পদ ব্যবহার করিলে; বা (গ) নিবন্ধন কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত কোন পদক্ষেপে হস্তক্ষেপ বা বাধার সৃষ্টি করিলে বা তদকর্তৃক যাচিত তথ্য প্রদান করিতে অস্বীকার করিলে উহা অপরাধ হিসাবে গণ্য হইবে এবং তজ্জন্য তিনি অনধিক ৬ (ছয়) মাস কারাদণ্ড অথবা অনধিক ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হইবেন।