১৪। যদি কোন ব্যক্তি ধারা ৫ (১) এর বিধান লঙ্ঘন করিয়া, নিবন্ধন সনদ, বা ক্ষেত্রমত, স্বীকৃতিপত্র ব্যতিরেকে কোনো যুব কার্যক্রম পরিচালনা করেন, তাহা হইলে তিনি অনধিক ৬ (ছয়) মাস কারাদণ্ড অথবা অনধিক ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হইবেন।