১৩। জাতীয় পর্যায়ে যুব সংগঠনসমূহের উন্নয়নে পৃষ্ঠপোষকতা দান এবং উহাদের কার্যক্রম সমন্বয় করিবার জন্য সরকার জাতীয় যুব কাউন্সিল নামে একটি কাউন্সিল গঠন করিবে এবং উহার কাঠামো, কার্যপদ্ধতি ও ব্যবস্থাপনাসহ আনুষঙ্গিক বিষয়াদি বিধি দ্বারা নির্ধারিত হইবে।