১২। (১) কোন যুব সংগঠনের ক্ষেত্রে ধারা ১০ এর অধীন বিলুপ্তি বা ধারা ১১ এর অধীন স্বেচ্ছা অবসায়নের আদেশ প্রদান করা হইলে, নিবন্ধন কর্তৃপক্ষ কোন ব্যক্তিকে সংশ্লিষ্ট যুব সংগঠনের অবসায়ক নিয়োগ করিবেন এবং উক্ত ব্যক্তিকে অপসারণ করিতে, তাহার স্থলে অন্য কোন ব্যক্তিকে নিয়োগ করিতে এবং অবসায়ন কার্যক্রম চলাকালে অবসায়কের নিকট হইতে অন্তবর্তী রিপোর্ট চাহিতে পারিবেন। (২) উপ-ধারা (১) এর অধীন অবসায়ক নিয়োগ করা হইলে সংশ্লিষ্ট যুব সংগঠনের নির্বাহী পরিষদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হইবে। (৩) অবসায়ক উপ-ধারা (১) এর অধীন তাহার নিয়োগের তারিখ হইতে সংগঠনের সমস্ত সম্পদ, যে কোন সামগ্রী, রেকর্ডপত্র, ইত্যাদি অবিলম্বে তাহার অধিকার ও…