১। (১) এই আইন যুব সংগঠন (নিবন্ধন এবং পরিচালনা) আইন, ২০১৫ নামে অভিহিত হইবে। (২) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যেই তারিখ নির্ধারণ করিবে সেই তারিখে এই আইন কার্যকর হইবে। * এস, আর, ও নং ১৯-আইন/২০১৭, তারিখঃ ২৪ জানুয়ারি, ২০১৭ ইং দ্বারা ৩০ মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ মোতাবেক ১২ ফেব্রুয়ারি, ২০১৭ খ্রিস্টাব্দ উক্ত আইন কার্যকর হইয়াছে।