১৯৷ (১) এই ধারার অন্যান্য বিধানাবলী সাপেক্ষে, রিজেন্ট বোর্ড উহার সভার কার্যক্রম পদ্ধতি নির্ধারণ করিতে পারিবে৷ (২) রিজেন্ট বোর্ডের সভা ভাইস-চ্যান্সেলর কর্তৃক নির্ধারিত তারিখ, স্থান ও সময়ে অনুষ্ঠিত হইবে: তবে শর্ত থাকে যে, প্রতি ছয় মাসে রিজেন্ট বোর্ডের কমপক্ষে একটি সভা অনুষ্ঠিত হইবে৷ (৩) ভাইস-চ্যান্সেলর যখনই উপযুক্ত মনে করিবেন তখনই রিজেন্ট বোর্ডের বিশেষ সভা আহ্বান করিতে পারিবেন৷ (৪) রিজেন্ট বোর্ডের অন্যুন এক-তৃতীয়াংশ সদস্যের স্বাক্ষরযুক্ত তলবনামার ভিত্তিতে ভাইস-চ্যান্সেলর বিশেষ সভা আহ্বান করিবেন৷