১০। (১) এই আইন কার্যকর হইবার সঙ্গে Dowry Prohibition Act, 1980 (Act No. XXXV of 1980) অতঃপর উক্ত Act বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল। (২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও, উক্ত Act এর অধীন দায়েরকৃত কোনো মামলা বিচারাধীন থাকিলে বা কোনো মামলা তদন্তাধীন বা চলমান থাকিলে উহা এমনভাবে অব্যাহত থাকিবে যেন উক্ত Act রহিত হয় নাই।