৩৷ শৃঙ্খলা বাহিনী ও উহার সদস্যগণ সম্পর্কিত সকল আইন ব্যতীত আপাততঃ বলবত্ অন্য কোন আইনে বা আদালতের কোন রায়ে যাহা কিছুই থাকুক না কেন,- (ক) ১৬ই অক্টোবর, ২০০২ তারিখ হইতে ৯ই জানুয়ারি, ২০০৩ তারিখ কার্যদিবস পর্যন্ত সময়ের মধ্যে দেশের শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের জন্য সরকার কর্তৃক ১৬ই অক্টোবর, ২০০২ তারিখে প্রদত্ত আদেশ এবং তত্পরবর্তী সময়ে প্রদত্ত সকল আদেশ, উক্ত আদেশসমূহ বাস্তবায়নের জন্য কৃত যাবতীয় কার্য এবং উক্ত আদেশসমূহ বলে ও অনুসারে যৌথ অভিযানে নিয়োজিত শৃঙ্খলা বাহিনীর কোন সদস্য বা যৌথ অভিযানের অন্য কোন সদস্য বা দায়িত্বপ্রাপ্ত অন্য কোন ব্যক্তি কর্তৃক উক্ত সময়ের মধ্যে তাহার…