২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কিছু না থাকিলে, এই আইনে,- (ক) ’আদালত’ অর্থ শৃঙ্খলা বাহিনী ও উহার সদস্যগণ সম্পর্কিত আইরে অধীন গঠিত আদালত ও ট্রাইব্যুনাল ব্যতীত সুপ্রীম কোর্টসহ যে কোন দেওয়ানী বা ফৌজদারী আদালত বা ট্রাইব্যুনাল ; (খ) ’যৌথ অভিযান’ অর্থ সরকার কর্তৃক ১৬ই অােবর, ২০০২ তারিখের আদেশবলে প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ রাইফেলস্, পুলিশ বাহিনী, আনসার ও বেসামরিক প্রশাসন সমন্বয়ে পরিচালিত কার্যক্রম; (গ) ’প্রতিরক্ষা বাহিনী’ অর্থ গণপ্রজাতন্ত্রী বাংলাশের সংবিধানের চতুর্থ ভাগের ৪র্থ পরিচ্ছেদে উল্লিখিত প্রতিরক্ষা কর্মবিভাগের আওতাভুক্ত স্থল, নৌ ও বিমান বাহিনী; (ঘ) ’শৃঙ্খলা বাহিনী’ অর্থ গণপ্রজাতন্ত্রী…