৬। বোর্ডের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:- (ক) যাকাত সংগ্রহ, বিতরণ, ব্যবস্থাপনা ও পরিচালনা সংক্রান্ত নীতিমালা প্রণয়ন; (খ) যাকাতের অর্থ দ্বারা শরিয়াহ সম্মত সেবা বা উন্নয়নমূলক কোনো কর্মসূচি, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন; (গ) যাকাত সংগ্রহ ও বিতরণ কার্যক্রম তদারকিকরণ; (ঘ) প্রবিধান দ্বারা নির্ধারিত স্থানে যাকাত সংগ্রহ কেন্দ্র স্থাপন ও পরিচালনা; (ঙ) বিধি বা প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে যাকাতযোগ্য সম্পদ, যাকাতের পরিমাণ, যাকাত ব্যয়ের খাত এবং নিসাব নির্ধারণ; (চ) সরকারের পূর্বানুমোদনক্রমে, তহবিলে যাকাত প্রদানকারী কোনো ব্যক্তিকে, সময় সময়, উপযুক্ত স্বীকৃতি, পুরস্কার, সম্মাননা বা অন্য কোনো আর্থিক বা…