৪। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, যাকাত বোর্ড নামে একটি বোর্ড থাকিবে যাহা নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বা প্রতিমন্ত্রী, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, যিনি উহার ভাইস-চেয়ারম্যানও হইবেন; (গ) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন কর্মকর্তা; (ঘ) অর্থ বিভাগের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন কর্মকর্তা; (ঙ) লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন কর্মকর্তা; (চ) সরকার কর্তৃক মনোনীত ৫ (পাঁচ) জন বিশিষ্ট ফকিহ বা আলেম; (ছ) সরকার কর্তৃক মনোনীত…