২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (১) ‘কমিটি’ অর্থ ধারা ৯ এর অধীন গঠিত কমিটি; (২) ‘চেয়ারম্যান’ অর্থ বোর্ডের চেয়ারম্যান; (৩) ‘তহবিল’ অর্থ ধারা ৭ এর অধীন গঠিত যাকাত তহবিল; (৪) ‘প্রবিধান’ অর্থ এই আইনের অধীন বোর্ড কর্তৃক প্রণীত কোনো প্রবিধান; (৫) ‘ফাউন্ডেশন’ অর্থ Islamic Foundation Act, 1975 (Act No. XVII of 1975) এর অধীন প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন; (৬) ‘বিধি’ অর্থ এই আইনের অধীন প্রণীত কোনো বিধি; (৭) ‘বোর্ড’ অর্থ ধারা ৪ এর অধীন গঠিত যাকাত বোর্ড; (৮) ‘যাকাত’ অর্থ শরিয়াহ অনুযায়ী কোনো মুসলমানের সম্পত্তির উপর প্রদেয় অর্থ বা সমমানের পণ্যসামগ্রী; (৯) ‘শরিয়াহ’ অর্থ পবিত্র…