১৯। (১) এই আইন কার্যকর হইবার সঙ্গে সঙ্গে, Zakat Fund Ordinance, 1982 (Ordinance No. VI of 1982) অতঃপর রহিতকৃত Ordinance বলিয়া উল্লিখিত, রহিত হইবে। (২) উপ-ধারা (১) এর অধীন উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও, রহিতকৃত Ordinance এর অধীন- (ক) গঠিত বোর্ড, এই আইনের অধীন নতুন বোর্ড কার্যক্রম শুরু না করা পর্যন্ত উহার দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করিতে পারিবে; (খ) কৃত কোনো কার্য, গৃহীত কোনো ব্যবস্থা বা সূচিত কোনো কার্যধারা বৈধভাবে কৃত, গৃহীত বা সূচিত হইয়াছে বলিয়া গণ্য হইবে; (গ) দায়েরকৃত কোনো মামলা, গৃহীত কোনো কার্য বা ব্যবস্থা অনিষ্পন্ন বা চলমান থাকিলে উহা রহিতকৃত Ordinance এর অধীন এইরূপভাবে নিষ্পত্তি করিতে হইবে…