১৩। (১) ফাউন্ডেশন, তহবিল এবং বোর্ডের প্রশাসনিক ব্যয়ের যথাযথ হিসাব সংরক্ষণ এবং হিসাবের বার্ষিক বিবরণী প্রস্তুত করিবে। (২) বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক, অতঃপর মহা হিসাব-নিরীক্ষক হিসাবে অভিহিত, প্রতি বৎসর তহবিল এবং বোর্ডের প্রশাসনিক ও পরিচালন সংক্রান্ত ব্যয়ের হিসাব নিরীক্ষা করিবেন এবং বিদ্যমান আইনের বিধান মোতাবেক নিরীক্ষা প্রতিবেদন দাখিল করিবেন। (৩) উপ-ধারা (২) এর অধীন হিসাব নিরীক্ষা ছাড়াও বোর্ডের অনুমোদনক্রমে ফাউন্ডেশন প্রত্যেক বৎসর Bangladesh Chartered Accountants Order, 1973 (P.O. No. 2 of 1973) এর Article 2(1)(b) তে সংজ্ঞায়িত Chartered Accountant দ্বারা বোর্ডের হিসাব নিরীক্ষা…