ধারা-৯৭। যেক্ষেত্রে সম্পত্তি উইলমূলে কোন ব্যক্তিকে দান করা হয় এবং ব্যক্তির শ্রেণী বর্ণনাকারী শব্দাবলী যোগ করা হয় কিন্তু পৃথক ভাবে সরাসরি বস্তু হিসেবে তাহাদের নির্দেশ করে না, সেক্ষেত্রে উক্ত ব্যক্তি উইলকারীর সমুদয় স্বার্থের অধিকার হইবে যদি না উইল দ্বারা ভিন্ন ইচছা প্রতীয়মান হয়। উদাহরণ (অ) উইলমূলে একটা দান করা হয়- ক এবং তাহার সন্তানদেরকে, ক এবং তাহার বর্তমান স্ত্রীর সন্তানদেরকে, ক এবং তাহার উত্তরাধিকারীদেরকে, ক এবং তাহার শরীরের উত্তরাধিকারীদেরকে, ক এবং তাহার শরীরের পুরুষ উত্তরাধিকারীদেরকে, ক এবং তাহার শরীরের মহিলা উত্তরাধিকারীদেরকে, ক এবং তাহার সন্তানকে, ক এবং তাহার পরিবারকে, ক এবং তাহার…