ধারা-৯৬। যেক্ষেত্রে সম্পত্তি অন্য কোন ব্যক্তিকে কিংবা ব্যক্তির শ্রেণীকে বিকল্প উইলমূলে দান সহ কোন ব্যক্তিকে উইলমূলে দান করে দেওয়া হয়, সেক্ষেত্রে বিপরীত মর্মে উইল হইতে ভিন্ন কোন ইচ্ছা প্রতীয়মান না হইলে প্রথম নামভুক্ত উক্ত দায় গ্রহীতা উত্তরদায়ে অধিকারী হইবেন, যদি তিনি উহা কার্যকরের সময় জীবিত থাকেন; কিন্তু যদি তিনি মারা যান দ্বিতীয় স্তরে হিসাবে নামভুক্ত বা ব্যক্তির শ্রেণীগণ উভয়ে দায় গ্রহণ করিবেন। উদাহরণ (অ)উইলমূলে ক বা খ কে দান করা হয়। উইলকারীর মৃত্যুর পরে ক জীবিত থাকে। খ কিছুই পাইবে না। (আ) ক বা খ কে উইল মূরে দান করা হয়। উইল এর পরে এবং উইলকারীর আগে ক মারা যায়। উত্তরদায় খ পাইবে। (ই)উইলমূলে ক…