ধারা-৯৪। যেক্ষেত্রে বিশেষ কোন ব্যক্তির প্রতিনিধি বা ব্যক্তিগত প্রতিনিধি বা নিহক বা প্রশাসকের বরাবরে উইল মূলে দান করা হয় এবং অনুরূপ ভাবে আখ্যায়িত শ্রেণী দানটির সরাসরি এবং স্বাধীন বস্তু গঠন করে, সেক্ষেত্রে উইলমূলে দানকৃত সম্পত্তিটি এমনভাবে বন্টিত হইবে যেন উহা ঐরূপ ব্যক্তির দখলমুক্ত এবং তাহার ঐরূপ হইতে স্বাধীনভাবে তাহার দেনা পরিশোধের জন্য সম্পত্তি রাখিয়া উইলবিহীন অবস্থায় মারা গিয়াছেন। উদাহরণ ক-এর আইনগত প্রতিনিধির বরাবরে উইলমূলে দান করা হয়। ক দেউলিয়া হইয়া উইলবিহীন অবস্থায় মারা যান। খ-এর তাহার প্রশাসক। খ-উক্ত দায় গ্রহণ করিতে পারিবে এবং প্রথমে উইল এর অপরিশোধিত দেনামুক্ত করিবার জন্য ব্যবহার করিবেন,…