ধারা-৯৩। যেক্ষেত্রে কোন বিশেষায়িত শব্দ ব্যতীত “উত্তরাধিকার” কিংবা “সঠিক উত্তরাধিকারী” কিংবা “আত্নীয়” কিংবা “আত্নীয়ের নিকটতম জন” কিংবা “পরবর্তী আত্নীয়” কিংবা বিশেষ কোন ব্যক্তির বরাবরে উইল মূলে দান করা হয়, এবং অনুরূপ ভাবে আখ্যায়িত শ্রেণী দানটির সরাসরি এবং স্বাধীন বস্তু গঠন করে, সেক্ষেত্রে উইলমূলে দানকৃত সম্পত্তিটি এমন ভাবে বন্টিত হইবে যেন উহা ঐরূপ ব্যক্তির দখলভুক্ত এবং তাহার ঐরূপ সম্পত্তি হইতে স্বাধীন ভাবে তাহার দেনা পরিশোধের জন্য সম্পত্তি রাখিয়া উইলবিহীন অবস্থায় মারা গিয়াছেন। উদাহরণ (অ) ক “আমার নিজস্ব নিকটতম, আত্নীয়ের বরাবরে তাহার সম্পত্তি রাখিয়া যান। যদি ক উইলবিহীন অবস্থায় তাহার দেনা…