ধারা-৯১। উইল দ্বরা বিপরীত মর্মে ইচ্ছা প্রতীয়মান না হইলে উইলমূলে উইলকারীর ভূ-সম্পত্তির দান তিনি উপযুক্ত বলিয়া মনে করেন এমন কোন বিষয়ের ক্ষেত্রে উইল দ্বারা তাহার যে সম্পত্তি ধার্য করিবার ক্ষমতা ইছে উক্ত কোন সম্পত্তি অন্তর্ভুক্ত করে বলিয়া ব্যাখ্যা করিতে হইবে, এবং তিনি উপযুক্ত বলিয়া মনে করেন এমন কোন বিষয়ের ক্ষেত্রে সাধারণ ভাবে উইল মূলে হস্তান্তর কে অন্তুর্ভুক্ত করে বলিয়া বুঝিতে হইবে এবং উক্ত ক্ষমতার ন্যায় কার্যকর হইবে।