ধারা-৮৯৷ নির্দিষ্ট কোন ইচ্ছা প্রকাশ করে না এমন উইল বা উইলমূলে দান অনিশ্চয়তার কারণে অবৈধ হইবে। যদি কোন উইলকারী বলে, “আমি ক-বরাবরে পণ্য উইল করিয়া দিলাম” কিংবা ক-এর বরাবরে উইল করিয়া দিলাম “আমি তফসিলে উল্লেখিত সমস্ত পণ্য ক-কে দিলাম” এবং কোন তফসিল পাওয়া যায় নাই কিংবা পরিমাণ উল্লেখ না করিয়া আমি অর্থ, গম তেল বা সমজাতীয় কিছু উইলমূলে দান করিলাম” তাহা হইলে উহা অবৈধ হইবে।