ধারাঃ ৮৮৷ যেক্ষেত্রে দুইটি দফা বা উইলের দান পরস্পর অসামঞ্জস্য হওয়ার কারণে তাহারা পরস্পর একত্রে অবস্থান করিতে পারে না, সেক্ষেত্রে সর্বশেষটি বলবত্ থাকিবে৷ উদাহরণ (অ) উইলকারী উইলের প্রথম দফার মাধ্যমে ক-কে রংপুরের সম্পত্তি এবং সর্বশেষ দফার মাধ্যমে উহা খ-কে দান করেন৷ সম্পত্তিটি খ পাইবে৷ (আ) যদি একজন ব্যক্তি উইলের শুরুতেই তাঁহার বাড়ী ক-কে এবং উইলের শেষে নির্দেশ দেন যে বাড়ীটি বিক্রয় করিয়া লভ্যাংশ খ-এর কল্যাণার্থে বিনিয়োগ করিতে হইবে৷