ধারাঃ ৮৭৷ উইলকারীর ইচ্ছা বাতিল করা যাইবে না কারণ উহা পূর্ণভাবে কার্যকর করা যাইবে না৷ কিন্তু যতদূর সম্ভব কার্যকর করিতে হইবে৷ উদাহরণ উইলকারী মৃত্যু শয্যায় উইলমূলে তাঁহার সকল সম্পত্তি গ, ঘ কে দান করেন এবং তাঁহার মৃত্যুর পরে নির্দিষ্ট একটা হাসপাতালকে উহা দান করেন৷ উইলকারীর ইচ্ছা পূর্ণভাবে কার্যকর হবে না কারণ ১১৮ ধারার অধীন হাসপাতাল বরাবরে দানটি অবৈধ, কিন্তু উহা গ, ঘ-এর বরাবরে কার্যকর হইবে৷