ধারাঃ ৮২৷ উইলে কোন দফার অর্থ সম্পূর্ণ দলিল হইতে সংগ্রহ করিতে হইবে এবং একে অন্যের বরাতে উহার সকল অংশ ব্যাখ্যা করিতে হইবে৷ উদাহরণ (অ) উইলকারী খ-কে ক-এর মৃত্যুতে একটা সুনির্দিষ্ট তহবিল বা সম্পত্তি দেন এবং পরবর্তী দফার মাধ্যমে তাহার সমুদয় সম্পত্তি ক-কে দেন৷ কতিপয় দফা একত্র করিলে তার ফল এইরূপ হইবে যে, সুনির্দিষ্ট তহবিল বা সম্পত্তি ক-এর জীবদ্দশায় ক-এর উপরে এবং তাহার মৃত্যুর পরে খ-এর উপর ন্যস্ত হইবে৷ খ-এর বরাবরে উইলমূলে দান হইতে এইরূপ প্রতীয়মান হয় যে, উইলকারী শব্দগুলো সংকুচিত অর্থে ব্যবহার করিয়াছিলেন যাহাতে তিনি কোন সম্পত্তি বা তহবিল ক-কে দিবেন বর্ণনা করা হইয়াছে৷ (আ) উইলকারী তাঁহার সমুদয়…