ধারাঃ ৮১৷ যেক্ষেত্রে উইলে দ্ব্যর্থহীনতা বা ত্রুটি থাকে, সেক্ষেত্রে উইলকারীর ইচ্ছা সম্পর্কে কোন স্বাভাবিক সাক্ষ্য দেওয়া যাইবে না৷ উদাহরণ (অ) একজন লোকের ক্যারোলিন নামে একজন চাচী/খালা এবং মেরী নামে একজন চাচাতো/খালাতো বোন আছে; কিন্তু মেরী নামে কোন চাচী/খালা নেই৷ তিনি উইলমূলে “আমার চাচী/খালা ক্যারোলীনকে” ১০০০ টাকা এবং “আমার চাচাতো বোন/খালাতো বোন মেরীকে” ১০০০ টাকা দান করেন এবং পরবর্তীতে “আমার পূর্বোল্লিখিত চাচী/খালা মেরীকে” ১০০০ টাকা দান করেন৷ উইলে প্রদত্ত বর্ণনা প্রযোজ্য হয় এইরূপ কোন ব্যক্তি নাই; এবং “আমার পূর্বোক্ত চাচী/খালা বলতে কাকে বুঝানো হয় সে সম্পর্কে কোন সাক্ষ্য দেওয়া যাইবে না৷ ৮৯ ধারার…