ধারাঃ ৮০৷ যেক্ষেত্রে উইলের শব্দাবলী দ্ব্যর্থহীন নয়, কিন্তু বাহ্যিক সাক্ষে দেখা যায় যে, ঐগুলো প্রয়োগযোগ্য এবং উহার একটা উইলকারী ঐরূপ ইচ্ছা করিয়াছিল, সেক্ষেত্রে বাহ্যিক সাক্ষ্য ঐ শব্দগুলোর কোনগুলো সম্পর্কে ইচ্ছা ব্যক্ত করা হয়েছিল সে সম্পর্কে বিবেচনায় আনা যাইবে৷ উদাহরণ (অ) একজন লোকের মেরী নামে ২ জন চাচাতো/খালাতো বোন আছে৷ তিনি “আমার চাচাতো/খালাতো বোন মেরী” কে কিছু অর্থ উইলমূলে দান করেন৷ দেখা যায় যে, দুইজন ব্যক্তির প্রত্যেকে উইলে বর্ণনা দিচ্ছেন৷ অতএব, উক্ত বর্ণনা দুইটি দরখাস্তের বিষয় হয় যাদের একটি উইলকারী ইচ্ছা করেছিল৷ দরখাস্ত দুইটির কোনটি সম্পর্কে উইলকারী ইচ্ছা করেছিল যে সম্পর্কে সাক্ষ্য…