ধারা-৭৯৷ উইলকারী যে বিষয় উইলমূলে দান করিতে চাহেন ঐ বিষয়ের বর্ণনামূলক হিসাবে কোন উইলে যদি কতিপয় অবস্থার উল্লেখ থাকে, এবং উক্ত অবস্থা বিদ্যমান তাহার এইরূপ সম্পত্তি থাকে, তাহা হইলে দানটি উক্ত সম্পত্তির ক্ষেত্রে সীমাবদ্ধ বলিয়া গণ্য হইবে এবং বর্ণনার কোন অংশ ভ্রান্ত হিসাবে বাতিল করা আইনসঙ্গত হইবে না৷ কারণ উইলকারীর অন্য সম্পত্তি ছিল যাহাতে বর্ণনার ঐরূপ অংশ প্রযোজ্য হয় না৷ ব্যাখ্যা- কোন বিষয় এই ধারার অর্থানুসারে পড়ে কিনা তাহা বিচারে ৭৮ ধারার অধীনে বাতিল হইবে৷ এইরূপ শব্দাবলী উইল হইতে বাদ দেওয়া হইয়াছে বলিয়া গণ্য হইবে৷ উদাহরণ (অ) ক, খ-কে “ঠ-এ অবস্থিত এবং ব-এর দখলে থাকা আমার জলাভূমি” খ কে উইলমূলে দান…