ধারাঃ ৭৮৷ যে বিষয়টি উইলকারী ধার্য করিতে চাহেন যদি ঐ বিষয়টি উইলে প্রদত্ত বিবরণ হইতে পর্যাপ্তভাবে চিহ্নিত করা যায়, কিন্তু বর্ণনার কিছু অংশ প্রযোজ্য না হয়, তাহা হইলে বর্ণনার উক্ত অংশ ভ্রান্ত হিসাবে বাতিল হইবে এবং দানটি বলবত্ হইবে৷ উদাহরণ (অ) ক, খ কে “ঠ এ অবস্থিত এবং ব-এর দখলে থাকা আমার জলাভূমি” উইলমূলে দান করেন৷ উইলকারীর ঠ-এর জলাভূমি আছে কিন্তু ব-এর দখলে কোন জলাভূমি নেই৷ “ব-এর দখলে” শব্দগুলো ভ্রান্ত হিসাবে বাদ যাইবে এবং ঠ-এ অবস্থিত জলাভূমি উইলমূলে হস্তান্তরিত হইবে৷ (আ) উইলকারী “রামপুরের আমার জামিনদারী” ক-কে উইলমূলে দান করেন৷ রামপুরে তাহার একটা ভূ-সম্পত্তি ছিল, কিন্তু সেটা তালুক, জামিনদারী নয়৷…