ধারাঃ ৭৬৷ (১) যেক্ষেত্রে উত্তরদায়গ্রহীতা বা উত্তরদায়গ্রহীতার শ্রেণীকে বর্ণনা করার জন্য উইলে ব্যবহৃত শব্দাবলীর অর্থ কি এইরূপ বুঝানো হয়, সেক্ষেত্রে নামের বর্ণনায় বিদ্যমান কোন ভুল উত্তরদায় কার্যকর হইতে বিরত থাকিবে না৷ (২) উত্তরদায়গ্রহীতার নামে ভুল তাহাকে বর্ণনার দ্বারা এবং উত্তরদায়গ্রহীতার বর্ণনায় ভুল নামের দ্বারা সংশোধন করা যাইবে৷ উদাহরণ (অ) ক-একটি উত্তর দায় “আমার ভাই জনের দ্বিতীয় পুত্র থমাসকে” উইল করিয়া দিলেন৷ উইলকারীর একটিমাত্র ভাই ছিল জন নামে যাহার থমাস নামে কোন সন্তান নেই৷ কিন্তু উইলিয়াম নামে দ্বিতীয় পুত্র আছে৷ উইলিয়াম উক্ত উত্তরদায় পাইবে৷ (আ) ক, “আমার ভাই জনের দ্বিতীয় পুত্র থমাস” কে…