ধারাঃ ৭৫৷ উইলের ব্যবহৃত কোন শব্দাবলীর মাধ্যমে কোন ব্যক্তি বা কোন সম্পত্তি নির্দেশ করা হইয়াছে৷ এতদবিষয়ে প্রশ্নের নিষ্পত্তিকল্পে আদালত উক্ত উইলের অধীনে স্বার্থ আছে বলিয়া দাবীদার ব্যক্তি সম্পর্কিত প্রত্যেকটি প্রাসঙ্গিক ঘটনা/বিষয়, বিলি ব্যবস্থার বিষয় হিসাবে দাবীকৃত সম্পত্তি, উইলকারী এবং তাহার পরিবারের অবস্থা এবং উইলকারী ব্যবহার করিয়াছে এইরূপ শব্দের সঠিক প্রয়োগ সহায়তা করিতে পারে৷ এইরূপ প্রত্যেকটি ঘটনার অবগতি সম্পর্কে তদন্ত করিবে৷ উদাহরণ (অ) ক- উইলের মাধ্যমে তাঁহার জ্যেষ্ঠ সন্তানকে অথবা তাহার কনিষ্ঠ নাতী/নাতনীকে অথকা তাঁহার চাচাতো বোন মেরীকে দান করেন৷ উইলের বর্ণনা কোন ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য…