ধারাঃ ৭৩৷ (১) প্রত্যাহার করা হইয়াছে এমন কোন আন প্রিভিলেজড উইল বা কডিসিল বা উহার কোন অংশবিশেষ উহার পুন সম্পাদন, কিংবা কডিসিল সম্পাদিত হবার পূর্বোক্ত পদ্ধতি এবং উহা পুনর্বহালের ইচ্ছা প্রকাশ ব্যতীত অন্য কোনভাবে পুনর্বহাল করা যাইবে না৷ (২) যখন আংশিকভাবে প্রত্যাহার করা হইয়াছে এবং পরবর্তীতে সস্পূর্ণভাবে প্রত্যাহার করা হইয়াছে এইরূপ কোন উইল বা কডিসিল পূনর্বহাল করা হয়, তখন এইরূপ পুনঃপ্রচলন সম্পূর্ণ অংশের প্রত্যাহারের পূর্বে যতখানি প্রত্যাহার করা হইয়াছে ততখানি পর্যন্ত সম্প্রসারিত হইবে; উক্ত উইল বা কডিসিলের মাধ্যমে বিপরীত মর্মে কোন ইচ্ছা প্রমাণিত না হইলে৷