ধারাঃ ৭২৷ একটা প্রিভিলেজড উইল বা কডিসিল কোন আনপ্রিভিলেজড উইল বা কডিসিলের মাধ্যমে অথবা উহা প্রত্যাহারের ইচ্ছা ব্যক্ত করিয়া কোন কার্যের মাধ্যমে প্রত্যাহার করা যাইবে এবং প্রিভিলেজড উইলের বৈধতা দেওয়ার পর্যাপ্ত আনুষ্ঠানিকতাও উহার সহিত থাকিতে হইবে৷ আবার উহা প্রত্যাহারের ইচ্ছা ব্যক্ত করিয়া উইলকারীর দ্বারা অথবা তাঁহার উপস্থিতিতে এবং নির্দেশে কোন ব্যক্তির দ্বারা পুড়িয়ে, ছিড়ে ফেলে কিংবা অন্য কোনভাবে ধ্বংস করিয়াও প্রত্যাহার করা যাইবে৷ ব্যাখ্যা - প্রিভিলেজড উইলকে বৈধতা দান করার পর্যাপ্ত আনুষ্ঠানিকতা সংযোগে কার্যদ্বারা প্রিভিলেজড উইল বা কডিসিলের প্রত্যাহারার্থে উক্ত কার্য করিবার সময় উইলকারীকে প্রিভিলেজড…