ধারাঃ ৭১৷ যতদূর পর্যন্ত কোন আনপ্রিভিলেজড উইলের শব্দাবলী বা অর্থ অপাঠ্য বা বোধগম্যহীন হয়, ততদূর পর্যন্ত ব্যতীত সম্পাদনের পরে উহাতে কোন বিলোপ, ইন্টারলাইনেশন বা পরিবর্তন ঘটানো যাইবে না, যদি না উইল সম্পাদনের জন্য ইতোপূর্বে পদ্ধতিতে উক্ত পরিবর্তন সম্পাদিত না হইয়া থাকেঃ তবে শর্ত থাকে যে, উক্তরূপে পরিবর্তিত উইল যথোপযুক্তভাবে সম্পাদিত হইয়াছে বলিয়া গণ্য হইবে যদি উইলের শেষ প্রান্তে বা মাঝের কোন অংশে বা উক্ত পরিবর্তনের বিপরীতে বা নিকটে বা উক্ত পরিবর্তনের উল্লেখকারী স্মারকের শেষে বা বিপরীতে উইলকারীর স্বাক্ষর এবং সাক্ষীর নাম সই দেওয়া হয় এবং উইলের শেষে বা অন্য কোন অংশে লিখিত হয়৷