ধারাঃ ৭০৷ কোন আনপ্রিভিলেজড উইল বা উহার কোন অংশ, বিবাহ বা অন্যকোন উইল বা কডিসিল কিংবা উহা প্রত্যাহার করিবার জন্য কোন লিখিত ঘোষণা এবং ইতিপূর্বে সম্পাদিত হওয়ার জন্য আনপ্রিভিলেজড উইল সম্পাদনের পদ্ধতি কিংবা উহা প্রত্যাহারের ইচ্ছায় তাঁহার উপস্থিতিতে বা নির্দেশে তদকর্তৃক বা অন্যকোন ব্যক্তি কর্তৃক পুড়ে যাওয়া, ছিঁড়ে ফেলা বা অন্য কোনভাবে ধ্বংস হওয়া ব্যতীত, প্রত্যাহৃত হইবে না৷ উদাহরণ (অ) ক- একটা আনপ্রিভিলেজড উইল করিয়াছেন৷ পরবর্তীতে তিনি প্রথমটির প্রত্যাহারের ইচ্ছায় অন্য আরেকটি প্রিভিলেজড উইল করিয়াছেন৷ ইহা প্রত্যাহার হইবে৷ (আ) ক- একটা আনপ্রিভিলেজড উইল করেন৷ পরবর্তীতে তিনি অন্য একটা প্রিভিলেজড উইল করিবার…