ধারাঃ ৬৯৷ পদের ক্ষমতাবলে প্রস্তুত ব্যতীত প্রত্যেকটি উইল উইলকারীর বিবাহের মাধ্যমে প্রত্যাহৃত হইবে, যখন উক্ত পদের ক্ষমতা প্রযোজ্য সম্পত্তি, উক্তরূপ বন্দোবস্ত না থাকিলে তাঁহার নির্বাহক বা প্রশাসক কিংবা উইলবিহীন অবস্থার ক্ষেত্রে অধিকারী ব্যক্তির বরাবরে চলিয়া যাইত৷ ব্যাখ্যা- যখন কোন ব্যক্তি তিনি মালিক নন এমন কোন সম্পত্তির বিলিব্যবস্থা নির্ধারণ করার ক্ষমতাপ্রাপ্ত হন, তখন ঐরূপ সম্পত্তি নির্দিষ্ট করিবার ক্ষমতা তাঁহার থাকিবে৷