ধারাঃ ৬৭৷ উইল সত্যায়িতকারী কোন ব্যক্তি, কিংবা তাঁহার স্বামী বা স্ত্রীকে বিকোয়েস্ট বা চাকুরী হিসাবে প্রদত্ত কোন লাভের কারণে উইলটি অপর্যাপ্তভাবে সত্যায়িত হইয়াছে বলিয়া বিবেচিত হইবে না কিন্তু রিকোয়েস্ট বা পদ/চাকুরীটি যতদূর পর্যন্ত সত্যায়িতকারী ব্যক্তি, তাহার স্বামী বা স্ত্রী, কিংবা তাহাদের মাধ্যমে দাবীদার যে কোন সম্পর্কে হইবে তত্দূর পর্যন্ত বাতিল বলিয়া বিবেচিত হইবে৷