ধারাঃ ৬৬৷ (১) প্রিভিলেজড উইল লিখিত হইতে পারিবে, অথবা মৌখিকভাবেও করা যাইবে৷ (২) প্রিভিলেজড উইলের সম্পাদন নিম্নলিখিত বিধি দ্বারা নিয়ন্ত্রিত হইবেঃ (ক) উইলটি সম্পূর্ণভাবে উইলকারীর নিজহাতে লিখিত হইতে পারিবে৷ এইরূপ ক্ষেত্রে উহা স্বাক্ষরিত কিংবা সত্যায়িত হওয়ার প্রয়োজন নাই৷ (খ) উহা সম্পূর্ণভাবে বা আংশিকভাবে লিখিত হইতে পারিবে এবং উইলকারী কর্তৃক স্বাক্ষরিত হইতে পারিবে৷ এই ক্ষেত্রে উহা সত্যায়িত হওয়ার প্রয়োজন নাই৷ (গ) যদি হিসাবে বিবেচিত দলিলটি অন্য কোন ব্যক্তি কর্তৃক সম্পূর্ণভাবে বা আংশিকভাবে লিখিত হয় এবং উইলকারী কর্তৃক স্বাক্ষরিত না হয়, তাহা হইলে, যদি এই মর্মে প্রমাণ করা যায় যে, উহা উইলকারীর নির্দেশে…