ধারাঃ ৬৫৷ কোন অভিযানে নিয়োজিত বা যুদ্ধে সংশ্লিষ্ট সৈনিক অথবা অনুরূপভাবে নিয়োজিত বা সংশ্লিষ্ট বৈমানিক অথবা সমুদ্রের নাবিক এমন যে কেউ, যদি তিনি ১৮ বত্সর বয়স পূর্ণ করে থাকেন, ৬৬ ধারায় বর্ণিত পদ্ধতিতে উইলের মাধ্যমে তাঁহার সম্পত্তি হস্তান্তর করিতে পারিবেন৷ এইরূপ উইলকে প্রিভিলেজড উইল বলে৷ উদাহরণ (অ) কোন রেজিমেন্টের সাথে সংশ্লিষ্ট ক, একজন মেডিকেল অফিসার, সত্যিকারে কোন অভিযানে নিয়োজিত৷ তিনি প্রকৃতই কোন অভিযানে নিয়োজিত সৈনিক, আর তাই প্রিভিলেজড উইল করতে পারবেন৷ (আ) ক, সমুদ্রে অবস্থানরত কোন বাণিজ্যিক জাহাজের পার্সার (Purser), তিনি একজন নাবিক, এবং সমুদ্রে অবস্থান করায় প্রিভেলেজড উইল করতে পারবেন৷ (ই) ক,…