ধারাঃ ৬৪৷ যথাযথভাবে নিবন্ধিত কোন উইল বা কডিসিলে যদি কোন উইলকারী তাঁহার ইচ্ছার প্রকাশ স্বরূপ লিখিত অন্য কোন দলিলের বরাত দিয়া থাকেন, তাহা হইলে ঐ দলিল উইল বা কডিসিলের অংশ বলিয়া বিবেচিত হইবে৷ উপযুক্ত উইলকারী উইল সম্পাদন করিলে এই অনুমান করা যায় যে, তিনি উইলের বিষয়বস্তু সম্পর্কে জানিতেন এবং উহা অনুমোদন করিয়াছেন৷